ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চিকিৎসার অর্থাভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম

দেশ মাতৃকার স্বাধীনতা অর্জন তথা পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার জন্যে ১৯৭১ সালে যে সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, জাতির প্রয়োজনে যারা অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন-তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জনের দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বীরত্বের সাথে লাল সবুজের একটি স্বাধীন পতাকা ছিনিয়েও এনেছিলেন। ন


রাজধানীর পল্লবীর একটি বাড়িতে চার কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে বসবাস করতেন। চার কন্যার বিবাহও সম্পন্ন করেছেন পছন্দের পাত্রদের সাথে। পুত্রটিও উপযুক্ত বয়সে পৌছলেও এখনো কোন চাকরিবাকরি খুঁজে না পেয়ে বেকারত্বের মধ্য দিয়ে খুঁজে চলেছেন কর্মসংস্থানের সুযোগ। নিজস্ব পরিশ্রমে অর্জিত সামান্য অর্থ আর  সরকার প্রদত্ত মুক্তিযোদ্ধা ভাতার অর্থের সমন্বয়ে ভালোই চলছিলো সংসার।


তবে মোটামুটি সুখ-স্বাচ্ছন্দ্যে দিন কাটলেও দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। এরই মধ্যে গত ৮ ই মার্চ বিকেলে নিজ বাসায় হঠাৎ ব্রেইন স্টোক করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। তাতক্ষনিকভাবে মূমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্যে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অপর একটি হাসপাতালে পাঠিয়ে দেন। এক পর্যায়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষও তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সিটি হাসপাতালে পাঠান। নিজের উল্লেখযোগ্য কোনো আয়ের কোন উৎস না থাকায় এরই মধ্যে কয়েকটি হাসপাতালে চলমান প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে তার জমানো অর্থগুলোও ব্যয় হয়ে যায়। 


বর্তমানে তিনি সিটি হাসপাতালের আইসিইউতে জীবন-মরন সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রতিদিনই ব্যয় করতে হচ্ছে মোটা অংকের অর্থ। যার বেশির ভাগই বহন করেছেন বহন করে তার ছেলে মেয়েরা । ছেলে মেয়েরা বলেন আমাদের বাবার জন্য কতটুকু পারবো বলতে পারছিনা ,যেখানে চিকিৎসার ব্যয়ে প্রয়োজন বিপুল পরিমান অর্থ? 


যেখানে ব্যয়বহুল চিকিৎসাসেবা গ্রহন করতে প্রতিদিনই তাদেরকে নানাভাবে হিমসিম খেতে হচ্ছে দাবি করে তার ছেলে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন বাবাকে বাচাতে হলে বিপুল পরিমান অর্থের প্রয়োজন। আমাদের কাছে এই মূহুর্তে এত টাকা নেই। এমনকি অবশিষ্ট উল্লেখযোগ্য তেমন কোনো সম্পত্তি নেই যা বাবার চিকিৎসার জন্যে ব্যয় করবো? জানিনা তার দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়ভারবহন করবো কিভাবে? যেখানে বাবার মুক্তিযোদ্ধা ভাতাই একমাত্র সম্বল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার সাহায্য প্রার্থনা করে তিনি আকুল আবেদন করে বলেন,মাননীয় দেশনেত্রী,প্রধানমন্ত্রীর কাছে আমাদের এইটুকুই চাওয়া-দয়া করে একজন বীর মুক্তিযোদ্ধার জীবন সন্ধিক্ষণের শেষ অপরাহ্নে যদি তার সুচিকিৎসার ব্যবস্থা করেন তাহলে হয়তো আমার বাবা আরো কিছুদিন স্বাধীন মাতৃভূমির মুক্ত আলোবাতাসে বেচে থাকতে পারতেন।

ads
ads
ads

Our Facebook Page

↑